মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে বাগেরহাট-০১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) খলিলুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মোঃ শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। জনসভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা, ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মিসবাহ উদ্দিনসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

