ঢাকাThursday , 6 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মা ও নানীকে মারপিট করে স্বামীর ভিটেবাড়ী থেকে উচ্ছেদ করলো সৎ সন্তানেরা।

Link Copied!

হারুন শেখ স্টাপ রিপোর্টার বাগেরহাট ।

বাগেরহাট রামপালে সৎ সন্তানেরা মারপিট করে পিতার ভিটেবাড়ী থেকে উচ্ছেদ করেছে মা ও নানীকে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে মা ও নানী। সন্তানদের মারপিটে আহত মাতা হলেন বেবীয়া বেগম (৪৫) ও নানী নূরজাহান বেগম (৬০)। এ ঘটনায় বুধবার (৫ জুন) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত বেবীয়া বেগম।

জানাগেছে, উপজেলার কুমলাই গ্রামের বেবীয়ার সাথে বিয়ে হয় মৃত শেখ রুস্তুম আলীর সাথে। দুই বছর পূর্বে তার স্বামী মারা যান। স্বামী মারা যাবার পর তার বাড়ীতে তার মাকে নিয়ে অবস্থান করতে থাকেন বেবীয়ারা। এরপরে তার সৎ সন্তানেরা সৎ মা কে বাড়ী থেকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান শালিস করে বেবীকে তার পিতার ভিটেমাটিতে থাকতে বলেন। এরপরে আবারো সৎ সন্তান গোলাম শেখ, তার আত্মীয় সেকেন্দার শেখ, হানিফা, হাসিনা বেগম, আলম ও হায়দার আলীসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে গত ইংরেজি ৩ জুন বুধবার বিকাল অনুমান ৪ টার সময় মা বেবীকে নানী নূরজাহানকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত বেবীয়ারা বেগম জানান, আমি স্বামীর জায়গা পাবো। কিন্তু সন্তানেরা আমার স্বামীর জায়গা থেকে বের করে দিয়ে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST