ঢাকাSunday , 31 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীক জেতাতে আ.লীগের ১০ চেয়ারম্যান একাট্টা

দেশ চ্যানেল
December 31, 2023 2:06 pm
Link Copied!

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীককে জেতাতে রামপাল-মোংলার আ.লীগ দলীয় ১৬ জন চেয়ারম্যানের মধ্যে ১০ জন চেয়ারম্যান নৌকা প্রতীকের বিপরীতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। হেভিওয়েট প্রার্থী ও নৌকা প্রতীকের মনোনীত উপমন্ত্রীর বিপরীতে এবং তার-ই দলের জনপ্রতিনিধিরা মাঠে নামায় বিভ্রান্ত হয়েছেন কর্মী সমার্থকরা।(৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পেড়িখালী বাজারের এক পথ সভায় গিয়ে দেখা যায় এমন চিত্র। সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পেড়িখালী ইউপি চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, মোংলা উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল বিশ্বাস, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ মজুমদার, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST