এরপর লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। তারপর বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে তা লাইটারেজে (নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির গোডাউনে।
এর আগে গত ২৩সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি বসুন্ধরা ইমপ্রেস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।