আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ ১৩ ই ডিসেম্বর (২০২৩) বুধবার সকাল সারে এগারো টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বক্তব্যে বলেন, বীরমুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সূর্য সন্তান। তাদের অনন্য ভূমিকার কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির কাংখিত গন্তব্যে।এবং আপনাদের বিপদে আপদে সর্বাত্মক সহযোগিতা, অগ্রাধিকার দিয়ে সম্মান প্রদর্শন করব। অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ৩ নং বন্দবেড় ইউপি, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, ও বীর মুক্তিযোদ্ধাগণ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, নতুন অন্তর্ভূক্ত ৪৪ জন জীবিত বীরমুক্তিযোদ্ধাকে সার্টিফিকেট এবং মৃত ৩৪ জন বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে ৭৮ টি সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে।

