ঢাকাSunday , 2 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে নদীভাঙ্গন এলাকা পরিদর্শণ ও মতবিনিময় সভা প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

Link Copied!

আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম ৪ আসনের রৌমারীসহ তিনটি উপজেলার নদীভাঙ্গনরোধে ৭টি স্পট পরিদর্শন করে উন্নয়ন ও নদীভাঙ্গনরোধ নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক এমপি’ র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এ সভায় সভাপতিত্ব করেন ২৮, কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ এমপি মহোদয় । রবিবার দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। পরে এক মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের এমপি সৌমেন্দ প্রসাদ পান্ডে, গাইবান্দা-৫ আসনের এমপি মাহমুদ হাসান রিপন, , অতিরিক্ত সচিব পানি সম্পদ মন্ত্রনালয় ড.আ.ল.ম বজলুর রশিদ, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কুসহ সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুল দোহা / মাহমুদা আকতার স্মৃতি ও সাবেক ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম।

প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক বলেন, ব্রম্মপুত্র নদের বিভিন্ন এলাকার ভাঙ্গন পরিদর্শণ করি এবং ভাঙ্গনরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রৌমারী একটি মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার মুক্তাঞ্চল, প্রশিক্ষণ কেন্দ্র। এটা যাতে নদীর গর্ভে বিলীন হয়ে না যায় সেই ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST