ঢাকাSaturday , 22 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

দেশ চ্যানেল
August 22, 2026 8:22 am
Link Copied!

আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিছন্নতা করা হয়।গতকাল  বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন : রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা ছাএ দলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, বন্দবেড় ইউনিয়নের সেচ্ছাসেবক দলের    সভাপতি শাহজামান, রৌমারী ছাএ নেতা রুবেল, সবুর প্রমুখ

সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান সকল নেতৃত্ববৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST