রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,
রৌমারী উপজেলার যাদুর চর পূর্বপাড়া গ্রামের এনামুল হক (৫২) পিতা মৃত্যু ইসমাইল হোসেন ও ফজিজুর রহমান ওরফে ফয়জাল রহমান (৪২) পিতা মৃত্যু কেরামত আলী গং পূর্ব যাদুর চর এর মধ্যে জমিজমা সংক্রান্ত ব্যাপারে দফায় দফায় সংঘর্ষের অভিযোগ উঠেছে।

সরে জমিনে দেখা যায় এনামুল হক গং ও ফয়জাল গং নিম্নে তফসিল বর্ণিত জমি, যাদুর চর মৌজা জে এল নং ২৬ খতিয়ন নং ৯৯৬ যাহার দাগ নং ২২৪৯ এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছে।
জমি জামার বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী মীমাংসা না করায় দুই পক্ষেই নতুনভাবে আবারও উত্তেজনা বিরাজ করে , গত ৯/৩/২৬ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় এনামুল মিয়ার ভাতিজা সুজন মাহমুদ (২৫) তফসিল বর্ণিত উক্ত জমিতে ঘাস মারা বিষ দিতে গেলে ফয়জাল রহমান, নূরনবী (৪০)পিতা ময়নাল হক,ও শফিকুল ইসলাম (২৮) পিতা আবুল ফজল উভয়ে গ্রাম পূর্ব যাদুর চর , সুজন মাহমুদকে বিষ দিতে নিষেধ করলে এক পর্যায়ে কথা কাটাকাটির মাধ্যমে ধস্তাধস্তি ও চিল্লাচিল্লি শব্দ শুনা গেলে এমতাবস্থায় এনামুলের স্ত্রী হাসনা হেনা এবং তার ভাবি পারুল এগিয়ে আসলে দলবদ্ধভাবে এলোপাতারি মারপিট করে বিভিন্ন জায়গায় যখম ও রক্তাক্ত করে। এবং হাসনা হেনার কানের স্বর্ণের দুল ধস্তাধস্তি করে খুলে নেয়, হাসনা হেনাও পারুলের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী এসে তাদেরকে উদ্ধার করে অটো গাড়িতে তুলে নিয়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে এনামুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

