ঢাকাTuesday , 11 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশন রোগীদের চট্টগ্রামে প্রেরণ।

দেশ চ্যানেল
August 11, 2026 1:49 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

আজ ১১ মঙ্গলবার আনুমানিক সকাল ৭টায় লংগদু জোনের উদ্যোগে এবং জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় বিনামূল্যে চক্ষু অপারেশনের উদ্দেশ্যে রোগীদের চট্টগ্রামে প্রেরণ করা হয়।

উক্ত কার্যক্রমের আওতায় লংগদু জোন হতে ২টি শান্তি পরিবহনযোগে সর্বমোট ৮১ জন চক্ষু রোগী (যার মধ্যে ৪১ জন মহিলা ও ৪০ জন পুরুষ) চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ল্যান্স কর্পোঃ রাকিব এবং সৈনিক আল আমিন (মেডিক্যাল এসিস্ট্যান্ট) এর নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যাক্তিরা দায়িত্ব পালন করবেন।

লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ফলে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাচ্ছেন। স্থানীয় জনগণের মধ্যে এ কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে এবং লংগদু জোনের প্রতি সাধারণ জনগণের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST