ঢাকাThursday , 14 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীপাশা বাজারে পাশাপাশি দোকানে নিত্যপর্ণের দাম অনেক ব্যবধানে বিক্রি

দেশ চ্যানেল
December 14, 2023 11:36 am
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা কাঁচাবাজারে একই জায়গায় দোকান অথচ এক দোকান থেকে অন্য দোকানে নিত্যপণ্যের দাম আকাশ সমান ব্যবধান। সেই সাথে পিয়াজ নিয়ে চলছে ব্যাবসায়ীদের কারসাজি।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর লক্ষীপাশা বাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে কোন কোন দোকানে ৫০ টাকা, তা অন্য দোকানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। সিম, ফুলকপি, লাউ, বাঁধাকপি, কাঁচা মরিচসহ প্রত্যেকটা সবজি কেজিতে পাঁচ, দশ ক্ষেত্র বিশেষে পনেরো টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

বৃহত্তর লোহাগড়া কাঁচাবাজারের আড়ৎ থেকে খুচরো দোকানিরা পণ্য পাইকারী ক্রয় করলেও তা একই স্থানে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে দুই রকম দামে।

জানতে চাইলে লক্ষীপাশা বাজারের কাঁচা ব্যবসায়ী আলামিন বলেন, “আমরা লোহাগড়া আড়ৎ থেকে পণ্য পাইকারি দরে ক্রয় করে নিয়ে আসি এবং তা খুচরা ভাবে সাধারণ মানুষের কাছে বিক্রি করি। যেদিন যেরকম আড়ৎ থেকে দাম ধরেন, আমরা তার থেকে চার পাঁচ টাকা বেশি দরে খুচরা বিক্রি করি। কিন্তু এত কমে পণ্য অন্য দোকানীরা কিভাবে বিক্রি করেন আমি জানিনা। তবে পণ্যের মানেও গুণে ব্যবধান থাকতে পারে।

অন্যদিকে কম দামে বিক্রয় করা দোকানি তারেক আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমিও লোহাগড়া আড়ৎ থেকে পণ্য পাইকারি ক্রয় করে নিয়ে আসি এবং প্রত্যেকটা পণ্যে লাভ কম করি, বিধায় আমি ওদের থেকে একটু কমে বিক্রি করতে পারি। কিন্তু এতে আমার কোন লস নেই। অন্যরা হয়তো বেশি মুনাফার লোভে বেশি দামে বিক্রি করতে পারেন সেটা আমার জানা নেই।

এদিকে নিত্যপর্ণের লাগামহীন দামে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, প্রতিদিনই প্রত্যেকটা নিত্য পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে। এমন ভাবে চলতে থাকলে তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে থাকতে হবে। সেই সাথে ছেলে মেয়ের চিকিৎসা লেখাপড়া তো দূরে থাক।

এখানে উল্লেখ না করলেই নয়, লক্ষীপাশা বাজারে এমনটি হতো না যদি লোহাগড়া প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করতেন। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অন্যান্য জায়গা থেকে লোহাগড়া লক্ষীপাশা পণ্যের দাম সবসময় একটু বেশি থাকে।

বাজার মনিটরিং বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: আফরিন জাহান বলেন, পেঁয়াজের বাজারে অসাধু কিছু ব্যবসায়ী দাম বাড়িয়েছে। আমরা কাজ করছি। বাজারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব শ্রীঘ্রই অভিযান পরিচালনা করা হবে”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST