ঢাকাMonday , 27 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লরির ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে মৃত্যু-১

দেশ চ্যানেল
November 27, 2023 10:16 am
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ট্যাংকের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারনে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটছে।নিহত যুবক আবু সাঈদ(২১)সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকার নাজির হোসেনের ছেলে।নিহত আবু সাঈদ এস ও রোড এলাকার ইসমাইলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করেন।আবু সাঈদকে বাঁচাতে গিয়ে তার বাবা ও এক ভাই গুরুতর আহত হয়েছেন।সোমবার সকালে আদমজী এস ও রোড এলাকায় মেঘনা অয়েলের ডিপোতে এই দুর্ঘটনাটি ঘটে।নিহতের পরিবার সূত্রে জানা যায়ঃরবিবার রাতে কাজ শেষে ট্যাংক লরির ট্যাংক থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করে লরিটি পরিষ্কার করে রাখতে বলেন লরির মালিক জাহাঙ্গীর আলম।সেই সুবাদে আবু সাঈদ সোমবার সকাল বেলায় লরিটির অবশিষ্ট তেল ও ট্যাংক পরিষ্কার করতে সহযোগী হিসেবে তার বাবা ও ভাইকে নিয়ে আসে।তেলের লরি পরিষ্কার করতে ট্যাংকের ভিতরে আবু সাঈদ প্রবেশ করে,দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে গেলে আবু সাঈদ ট্যাংকের উপরে না আসলে,আবু সাঈদকে দেখতে তার বাবা নীচে নামে।বাবা ও আবু সাঈদ কেউ ট্যাংকেের উপরে না আসলে ছোট ছেলে ফাহিম(১২)তাদের দেখতে সেও নীচে নামলে কেউ আর ফিরে না আসলে,পাশে কর্মরত লোকজনের সন্দেহ হলে তারা দেখতে পায় বাবা ও দুই ভাই ট্যাংকের ভিতর অজ্ঞান হয়ে পড়ে আছে।পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় সুফিয়ান হাসপাতালে নিয়ে গেলে আবু সাঈদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত বলে ঘোষনা করেন।আর ছোট ছেলে ফাহিমের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আবু সাঈদের বাবা প্রাথমিক চিকিৎসার পর এখন সুস্থ রয়েছেন।ঘটনার ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম মোস্তফা বলেন-সোমবার সকালে আদমজীতে তেলের ট্যাংকের গ্যাসের প্রতিক্রিয়ায় একজনের মৃত্যু ঘটে। মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।তিনি বলেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST