ঢাকাMonday , 12 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অসহায় পরিবারের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত চাল বিতরণে গড়িমসি।

দেশ চ্যানেল
August 12, 2024 11:55 am
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে সরকারীভাবে বরাদ্দ কৃত চাল বিতরণে গড়িমসি চলছে।কখন চাল বিতরণ করা হবে এই নিয়ে চলছে উপকার ভোগীদের মাঝে নানা গুঞ্জন।

খোঁজ নিয়ে জানা যায়,বন্যায় ত্রান মন্ত্রণালয় থেকে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দুস্থ ৯শত পরিবারদের জন্য ১০ কেজি করে মোট ৯ মেট্রিক টন চাল গত ২২ জুন ইস্যু করা হয় এবং দুস্থ অসহায় পরিবারের মাঝে চাল দ্রুত বিতরণ করার জন্য তাগিদ দেওয়া হয়।

উপজেলার বুল্লা ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারদের মাঝে গত জুন মাসে চাল বিতরণ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বুল্লা ইউনিয়নের দুস্থ অসহায় পরিবারদের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়নি।

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায় বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ কে দুস্থ অসহায় ৯শত পরিবারদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করার জন্য ৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে ৬নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বুল্লা ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ২ মাস আগে আমরা দুস্থ পরিবারদের তালিকা চেয়ারম্যানের নিকট জমা দিয়েছি কিন্তু তিনি কোন কারণে চাল বিতরণ করছেন না তা চেয়ারম্যান সাহেবই বলতে পারবেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান বুল্লা ইউনিয়ন ছাড়া দুস্থ পরিবারদের মাঝে চাল বিতরণ করা হয়েছে কিন্তু বুল্লা ইউনিয়নের দুস্থ পরিবারদের মাঝে চাল কেন বিতরণ করা হয়নি প্রশ্নের জবাবে তিনি জানান, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ একজন রাজনৈতিক নেতা দলীয় কাজে ব্যস্থ থাকায় হয়তো বিতরণ করতে পারেনি তবে চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের সাথে আলাপ হয়েছে,তিনি বলেছেন এ সপ্তাহের ভিতরেই চাল বিতরণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST