ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে কোন কারণ ছাড়াই অফিসে অনুপস্থিত থাকায় এক ইউপি সচিব কে শোকজ।

দেশ চ্যানেল
August 27, 2024 4:48 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাইয়ে কোন কারণ ছাড়াই অফিসে অনুপস্থিত থাকায় ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আইনুল হক কে শোকজ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আইনুল হক কোন কারণ ছাড়াই অফিসে অনুপস্থিত থাকার কারণে বিভিন্ন সেবাগ্রহীতারা ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। ফলে ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহীতাগণ নানা সেবা থেকে বঞ্চিত হওয়ায় সেবা প্রার্থীরা নানা ভোগান্তির অভিযোগ তুলেছে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ছাড়াও সেবা নিতে আসা লোকজনের সাথে আলাপ কালে তারা ইউপি সচিব আইনুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানা যায়,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার নজরে আসলে তিনি গোপন তথ্যের ভিত্তিতে সত্যতা পাওয়ায় গত ২৫ আগস্ট উপজেলা প্রশাসন কার্যালয়ের স্মারক নং ৬৩৫ মূলে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হক কে তিন কার্যদিবসের ভিতরে কারন দর্শানোর জন্য আদেশ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়টি নিশ্চিত করে জানান, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে কোন কারন ছাড়াই তিনি অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হক এর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST