ঢাকাSaturday , 31 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে গণ ধোলাই দিয়ে ধর্ষনকারীকে পুলিশে সোপর্দ।

দেশ চ্যানেল
August 31, 2024 4:24 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাইয়ে গন ধোলাই দিয়ে ধর্ষনকারী কে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে।

লাখাই থানা সূত্রে জানা যায়, বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার পশ্চিম ভাগ গ্রামের আমীর হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫) ২৯ আগস্ট  দিবাগত রাতে আজিজুল হকের মেয়ে কে তার বসত ঘরে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি ভিকটিমের মা টের পেয়ে সুর চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে ধর্ষনকারী জসিম উদ্দিন কে আটক করে গন ধোলাই দিয়ে পর দিন লাখাই থানার পুলিশ কে খবর দিলে থানার পুলিশের এস আই আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে আটক ধর্ষনকারী কে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভিকটিমের পিতা আজিজুল হক বাদী হয়ে জসিম উদ্দিন সহ ২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানা পুলিশের এসআই  আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,ভিকটিম কে ডাক্তারী পরীক্ষা করার জন্য হবিগঞ্জ নিয়ে আসি।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি আসামীকে আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST