ঢাকাSunday , 18 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

দেশ চ্যানেল
August 18, 2024 4:34 pm
Link Copied!

সুমন আহমেদ বিজয়,লাখাই উপজেলা প্রতিনিধিঃ

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর দ্রুত পদত্যাগের দাবীতে শিক্ষক-কর্মচারী বৃন্দ কর্মবিরতি পালন করেছেন।

১৮ আগস্ট রোজ রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীগণের আয়োজনে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করেন।

 

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক কৃষ্ণ মোহন বনিকের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন প্রভাষক রাজীব কুমার আচার্য,নজরুল ইসলাম,অজয় কুমার দাশ,দেলোয়ার হোসেন,কাউছার আহমেদ,অফিস সহকারী হাফিজুর রহমান,আলমগীর চৌধুরী ও তাফাজ্জুল হক প্রমূখ।

 

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজোর প্রভাষক কৃষ্ণ মোহন বনিক বলেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নানা অনিয়ম,দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার,অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা,শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচারণের অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ার পরও অধ্যাবধি কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ না করায় দিন দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অত্যাচার দূর্নীতি এবং শিক্ষক কর্মচারীদের নানা ভাবে হয়রানির মাত্রা বেড়ে যাওয়ার কারণে অকারণে চাকুরীচ্যুত করার হুমকির অদ্ভুত পরিস্থিতিতে আমরা তার পদত্যাগের দাবীতে কর্মবিরতি পালন করছি এবং যতদিন পর্যন্ত জাবেদ আলী পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST