ঢাকাSunday , 3 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে বিশাল বড় অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

দেশ চ্যানেল
December 3, 2023 10:33 am
Link Copied!

রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি(লালমনিরহাট)

দেশ ও জাতির কল্যাণ কামনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতী বটতলাতে,সনাতনী যুব শক্তি কমিটির আয়োজনে, দুই দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শনিবার শেষ হয়েছে।

লালমনিরহাট জেলার হাজার হাজার হিন্দুভক্ত এতে যোগ দেন। হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন, পরিবেশন করে ভারতের কলকাতা,উত্তর ২৪ পরগনা ও বাংলাদেশের জয়পুরহাট জেলার খ্যাতনামা ৩টি কীর্তনীয়া দল।

উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি,মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জনাব জাহাঙ্গীর আলম বিপ্লব,চেয়ারম্যান ২নং মদাতী ইউনিয়ন পরিষদ।

প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন,জনাব গোলাম কিবরিয়া জুয়েল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ২নং মদাতী ইউনিয়ন শাখা।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন,বাবু দেবদাস রায় বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ, কালীগঞ্জ লালমনিরহাট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST