ঢাকাSunday , 12 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় উপজেলায় গরু কান্ড ৬০ টি বকনা গরু উধাও তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তা।

দেশ চ্যানেল
April 12, 2026 12:12 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে ও ১টি পৌরসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (জেলে) মাঝে ৬০ টি বকনা গরু বিতরন কর্মসূচির তথ্য গোপন করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

২০২৫/২৬ অর্থ বছরে ওই প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলায় জেলেদের মাঝে ৬০ টি বকনা গরু ও খাবার প্রদান করা হয়। কিন্ত এই বকনা গরু কাদের মাঝে বিতরণ করা হলো সেই তথ্য উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খানের কাছে জানতে গেলে তিনি তথ্য দিয়ে সহায়তা করেন নাই বরং তিনি তথ্য দিতে অস্বীকৃতি জানান।

উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ মাসুম খান বলেন ৬০ টি বকনা গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আমার কাছে ৬০ জনের কোন তালিকা নেই।তালিকা প্রজেক্টে জমা দিয়েছি।

এবিষয়ে লোহাগড়া উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান সাংবাদিকদের বলেন আমার কাছে ওই প্রকল্পের কোন তালিকা নেই। সকল তালিকা প্রকল্প দপ্তরে জমা দিয়েছি। আমি আপনাদের কোন তালিকা দিতে পারবো না বলে সাফ জানিয়ে দেন।

তবে এলাকাবাসীর মনে প্রশ্ন এই মাসুমের খুটির জোর কোথায়? কিভাবে এ কাজ করতে সক্ষম হলেন তিনি। ৬০ টি গরু হাওয়া!

এবিষয়ে নড়াইল জেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন এই মাত্র বিষয়টি আপনাদের নিকট থেকে শুনলাম।তবে তালিকা অফিসে থাকার কথা কেন দিচ্ছে না বিষয় শুনে আপনাদের জানাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST