জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে মারজিয়া বেগম রিতা বেগম (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তার পায়ে তালা দিয়ে শিকল বাঁধা অবস্থায় দেখা যায়, যা নিয়ে চলছে নানান সমালোচনা।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। মৃত গৃহবধূ মারজিয়া বেগম রিতা এড়েন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। মৃত মারজিয়া বেগম রিতা বাবার বাড়ি নরসিংদী জেলার,মনোহরদী থানার দৌলতপুর গ্রামে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিতা বেগম নামে ওই গৃহবধুর মানসিক ভাবে অসুস্থ ছিলেন। মানুষিক অসুস্থতার কারনে তাকে বেশ কিছুদিন ধরে তাকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এরপরে সোমবার ভোর রাতে পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মারজিয়া বেগম রিতার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় তার পা শিকলে বাঁধা অবস্থায় ছিলো। মানসিক ভারসাম্যহীনতার কারনে তাকে পায়ে শিকল বাঁধা অবস্থায় রাখা হতো। এদিকে পায়ে শিকল বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের মাঝে বইছে নানান আলোচনা। বাসিন্দাদের মধ্যে চলছে আলোচনা।পুলিশ সুত্রে জানাগেছে ঈদের পূর্ব থেকে রবিউল বাড়িতে আসে না।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

