ঢাকাWednesday , 8 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫-

দেশ চ্যানেল
April 8, 2026 10:51 pm
Link Copied!

জেলা প্রতিনিধি:নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় এগারোনলী ও ৮৫ পাড়া এই গ্রামের মধ্যে সং’ঘ’র্ষ হয়েছে। আহত হয়েছে ৫ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া বাজারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে এগারোনলী ও ৮৫ পাড়া গ্রামের স্কুলপড়ুয়া অল্পবয়সী ছেলেরা মারামারি করে৷ পরবর্তীতে এ আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আপাতত এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST