ঢাকাThursday , 15 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জমি জবর-দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

দেশ চ্যানেল
February 15, 2024 10:39 am
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরপাচাইল খেয়াঘাটে ধর্মীয় প্রতিষ্ঠান করার নামে পৈত্রিক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
জানা গেছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চরপাচাইল খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই গ্রামের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে চরপাচাইল গ্রামের মাসুদ কাজি, রুস্তম মোল্যা ও আরমান সহ অন্যরা বলেন, চরপাচাইল গ্রামের শাফায়াত হোছাইন ধর্মকে পুজি করে পরের জমি দখল করছে। সে ভূমি দস্যু। ভূমি দস্যু সাফায়েত বিভিন্ন অঞ্চল থেকে অপরিচিত লোক এনে তার নির্জন বাড়িতে বসে মিটিং করে। সে যে মাদ্রাসা ভবন করছে সেই জায়গা আমাদের। কেন তিনি পরের জমিতে ধর্মীয় প্রতিষ্ঠান করবেন ? নিশ্চয়ই কোন রহস্য রয়েছে। আরমান আরো বলেন, ইতোপূর্বে পাচাইল গ্রামে কওমী মাদ্রাসার সভাপতি ছিলেন সাফায়েত। আর আমি ওই কমিটির সেক্রেটারি ছিলাম। দূর্নীতির দায়ে সাফায়াতকে উক্ত কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। মানববন্ধনে বক্তব্য শেষে উপস্থিত গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল করে।
অভিযুক্ত সাফায়াত হোছাইন জানান, ওই জমি আমার তিন ভাইসহ আমাদের মায়ের নামে ক্রয়কৃত। হাল রেকর্ড আমাদের নামে। জমির দখল আমাদের। অহেতুক কয়েকজন লোকে আমাদের হয়রানি করছে। জমি ক্রয়ের পর নামজারী করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST