ঢাকাTuesday , 9 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত।

Link Copied!

জেলা প্রতিনিধি  নড়াইল

নড়াইলের লোহাগড়ায় কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোহাগড়ার আয়োজনে আলোচনা সভা ও কৃষি প্রদর্শনীর মাধ্যমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ  মুনমুন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর  নড়াইলের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, পার্টনার প্রোগ্রামের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপি নেতা মোঃ হেমায়েত হোসেন,  মো. টিপু সুলতান, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আলমগীর হোসাইন।

বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাদমান হোসেন। কংগ্রেস শেষে কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST