ঢাকাWednesday , 18 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ভিজিএফের চাল আনতে গিয়ে চেয়ারম্যান কতৃক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ, ঘটনা অস্বীকার করেন চেয়ারম্যান।

দেশ চ্যানেল
March 18, 2026 12:01 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল নিতে গিয়ে এক নারীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

সুত্রে জানাগেছে নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (পাখী) মোল্যা সভাপতি ছিলেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগকারী চাকুলিয়া গ্রামের বাসিন্দা সাফিয়া বেগম বলেন, “আমার স্বামী জাহাঙ্গীর গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। গতকাল সোমবার (১৬ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল নিতে আমি মিঠাপুর বাজারে পাখী চেয়ারম্যানের ঘরে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকি চাল না পেয়ে। দুপুর ২টার দিকে আমাকে দুই কেজি চাল দেয়। অন্য লোকদেরকে ১০ কেজি চাল দেওয়া হয়। আমাকে ১০ কেজির পরিবর্তে ২ কেজি চাল দেওয়াতে আমি তা নিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান পাখী মোল্যা আমাকে বকাবকি করেন। পাখী চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দেন এবং এক পর্যায়ে গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন তিনি।”

তিনি আরও বলেন, “আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত। পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসার চালাতে আমাদের কষ্ট হয়। বড় ছেলে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। রাতে গলার ব্যথায় আমি ঘুমাতে পারিনি, গলা ফুলে গেছে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে নলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখীর সংগে যোগাযোগ করা হলে আমাকে ওই মহিলা গালমন্দ করেছে। উপস্থিত লোকজন স্বাক্ষী আছে। মহিলা যা বলেছে তা মিথ্যা ও বানোয়াট।

লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার বলেন, “এ বিষয় টি আমি শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST