ঢাকাTuesday , 26 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মহিলা লীগের পক্ষে উঠান বৈঠকে মাশরাফির জন্য ভোট প্রার্থনা

দেশ চ্যানেল
December 26, 2023 12:35 pm
Link Copied!

জেলা প্রতিনিধি (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচন নড়াইল -২ আসনের নৌকা মার্কার প্রার্থী মাশরাফি বিন মুর্তজার পক্ষে ভোট চাইলেন।

আজ মংগলবার ২৬ ডিসেম্বর বিকালে ইতনা তছলুর মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ইতনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনিন নাহার নুপুরের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য অজিফা খানম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন নৌকা মার্কায় মাশরাফি বিন মর্তুজাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। তিনি আরো বলেন সকলে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এসময় উপস্হিত ছিলেন ইতনা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান আহাদ, সাবেক ছাত্রলীগের ভিপি শেখ মোস্তাফিজুর রহমান (হবি), বীরমুক্তি যোদ্ধা সিকদার সাত্তার রহমান ,আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিলন, ইতনা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সরদার আশরাফুর রহমান দিপু, লোহাগড়া ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল পারভেজ সোয়েব, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়া বেগম প্রমুখ। ওই উঠান বৈঠকে ইউনিয়নের ৪ শতাধিক নারী অংশ গ্রহণ করেন। উপস্থিত সকলে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST