ঢাকাWednesday , 20 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সড়কের পাশে বৃক্ষ নিধোনের উৎসব – নেই সরকারি অনুমোদন

দেশ চ্যানেল
December 20, 2023 12:38 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা – রাধানগর সড়কের দুপাশ থেকে শতাধিক মুল্যবান বৃক্ষ কর্তন করেছে এলাকাবাসী। কর্তনকৃত গাছের মুল্য আনুমানিক ২০ লাখ টাকা।

এলাকাবাসী সুত্রে জানাগেছে ইতনা- বারপাড়া বনায়ন সমিতির সভাপতি শেখ মাহাতাব উদ্দিন ধলু ও সম্পাদক খন্দকার খলিলুজ্জামান উল্লেখিত সড়কের পাশের গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়াগেছে।

২০ ডিসেম্বর বুধবার দুপুরে সরোজমিনে ঘুরে জানাগেছে ৫/৬ দিন ধরে উক্ত সড়কের দুপাশ থেকে মূল্যবান রেইনট্রি, মেহগনি,আকাশমনি,বাবলা সহ অন্যান্য বনজ বৃক্ষ কর্তন করা হচ্ছে। আর এই গাছ কিনেছেন ওই ইউনিয়নের লংকারচর গ্রামের রবিউল ইসলাম ( মাস্টার), ইতনা গ্রামের আব্দুর রহমান মোল্যা ও শাহাবুদ্দিন সাবু তাদের সাথে কথা বলে জানাগেছে সমিতির সভাপতি ও সম্পাদকের নিকট থেকে ১৭ লাখ ৩০ হাজার টাকায় ক্রয় করেছে। বন বিভাগ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাগজপত্র দেখতে চাইলে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হন। ওই কাঠ ব্যাবসায়ী যে কাগজটি দেখিয়েছেন সেই কাগজে সরকারি কতৃপক্ষের কোন সহি স্বাক্ষর নাই।

এব্যাপারে ইতনা- বারপাড়া বনায়ন সমিতির সভাপতি মোঃমাহাতাব উদ্দিন ধলু বলেন ুউপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিক ভাবে অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। তবে আমাদের কাছে লিখিত কোন কাজগপত্র নাই।

এঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
আফরিন জাহান বলেন গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। গাছ কাটা বন্ধ করে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইল জেলা বন বিভাগের কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ বলেন গাছ কাটার বিষয়টি বন বিভাগ অবগত নয় তবে সরকারি কোন গাছ কাটতে হলে অবশ্যই বন বিভাগের অনুমোদন প্রয়োজন। তারা যে কাজটি করেছে তা সম্পূর্ণ বেআইনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST