ঢাকাSaturday , 15 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সেনাপ্রধানের ট্রাষ্ট ব্যাংক উদ্ধোধন ও মল্লিকপুর ইউনিয়ন সরকারি বিদ্যালয় পরিদর্শন। 

দেশ চ্যানেল
June 15, 2024 11:58 am
Link Copied!

 জেলা প্রতিনিধি নড়াইল

শেখ রাসেল সেনানিবাসে ব্রিগেড সিগন্যাল কোম্পানি এর পতাকা উত্তোলন শেষে হেলিকপ্টার যোগে সেনাবাহিনী প্রধান নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি আর্মি ক্যাম্পে গমন করেন এবং নড়াইলের লোহাগড়ায় তিনি ট্রাস্ট ব্যাংকের একটি শাখা উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি মধুমতি আর্মি ক্যাম্পে স্থানীয় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।গাছের চারা রোপন শেষে তিনি গাড়ী যোগে মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যামিক বিদ্যালয়ে গমন করেন। এসময় তাকে ফুল দিয়ে বরন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোঃ মহাসিন ইসলাম,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান ও ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।সেনাপ্রধান সাথে এসময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি,সেনা কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগন।

 

সেনা প্রধান সাংবাদিকদের বলেন দীর্ঘ দিন সেনাবাহিনীতে কর্মরত এবং এই বাহিনীর প্রধান হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া। আমার গায়ের যে ইউনিফরম টি এটি মনে হয় আমার গায়ের চামড়া। আমার শৈশব ও ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় শৈশবের এখানে কাটিয়েছি অনেক সৃতি জড়িয়ে আছে। আমি এখানে আসবো আমার শৈশব সৃতিচারন করতে। বাংলাদেশ সেনাবাহিনী ও লোহাগড়া আমার হৃদয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST