জেলা প্রতিনিধিঃ( নড়াইল) নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামে বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার, আসামী এস এম ওহিদুজ্জামান প্রকাশ সোহাগ পলাতক। মঙ্গলবার (৫ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আসামি এস এম ওহিদুজ্জামান প্রকাশ সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য অধিদপ্তরের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পলাতক আসামী সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা রুজু করেন। এ ঘটনায় লোহাগড়া থানার...
জেলা প্রতিনিধিঃ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামে বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার, আসামী এস এম ওহিদুজ্জামান প্রকাশ সোহাগ পলাতক।
মঙ্গলবার (৫ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আসামি এস এম ওহিদুজ্জামান প্রকাশ সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য অধিদপ্তরের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পলাতক আসামী সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা রুজু করেন।
এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন আসামী সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।