ঢাকাSaturday , 8 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষসহ ৪ পদে নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত।

দেশ চ্যানেল
June 8, 2024 12:50 pm
Link Copied!

জেলা প্রতিনিধি  (নড়াইল)

লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড  কলেজে অধ্যক্ষসহ চারপদে নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মত উক্ত পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো। শনিবার (৮ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান প্রার্থী ও সংশ্লিষ্টদের এই স্থগিতের সংবাদ জানিয়ে দেন। কিন্তু দুর-দুরান্ত থেকে আসা প্রার্থীরা তার আগেই উক্ত নিয়োগ পরীক্ষার জন্য রওনা হন বা কেউ কেউ প্রতিষ্ঠানে পৌছে যান। উল্লেখ্য শনিবার সকাল ১০টায় উক্ত কলেজে অধ্যক্ষ ,অফিস সহকারী ,ডিজিটাল ল্যাব টেকনিশিয়ান ,কম্পিউটার এসিট্যান্ট ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের পরও অজ্ঞাত কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।  বারবার নিয়োগ পরীক্ষা স্থগিতের ফলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতিসহ শিক্ষার্থীদের পাঠদান মারাতœকভাবে ব্যাহত হচ্ছে।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার দুপুরে নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের জানান- শনিবার সকাল সাড়ে ৮ টায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যারের বরাত দিয়ে তাকে মোবাইল ফোনে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন। তিনি তাৎক্ষনিক এই স্থগিতের খবর সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন। তিনি আরো জানান- একটি কুচক্রীমহল ডিসি স্যার ও নির্বাহী অফিসারকে ভুল তথ্য দিয়ে বারবার নিয়োগ পরীক্ষা স্থগিত করাচ্ছে। অথচ এক এক বার নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এবং এসব টেকনিক্যাল পদে খন্ডকালীন নিয়োগ প্রাপ্তদের বাবদে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। যা প্রতিষ্ঠানের জন্য বিরাট আর্থিক ক্ষতি। এছাড়া এসব মিথ্যা অভিযোগের তদন্ত কাজে সহায়তা করতে গিয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা প্রতিষ্ঠানে অনুপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তার দাবী কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করে অধ্যক্ষসহ সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।

 

এসময় উপস্হিত ছিলেন কলেজের গর্ভানিংবডির সভাপতি উজ্জ্বল গাংগুলি,জিবি সদস্য ইজাবুল শেখ,এ্যাডঃআশরাফুর রহমান দিপু,কাজি ওহিদুর রহমান, মহিলা সদস্য রুনা পারভীন, শিক্ষক প্রতিনিধি খালেদা জামান,মিলন কুমার সরকার,আমির হোসেন সহ শিক্ষকবৃন্দ।

 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ডিসি স্যারের মৌখিক নির্দেশনা মোতাবেক ওই নিয়োগ স্থগিত করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST