ঢাকাThursday , 14 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ট্রাক চালক গুরুতর আহত।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় ট্রাক চালক রহিম শিকদার ৪৫ গুরুতর আহত হয়েছেন। আহত রহিম সিকদার উপজেলার চাচই গ্রামের সাঈদ সিকদারের ছেলে। বৃহস্পতিবার ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে কাশিপুর ইউনিয়নের ধোপাদহ স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ধোপাদহ এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে রহিম শিকদারের ছেলে সোয়াইবের মোবাইল ফোন কেড়ে নেয়। ছেলের ফোন ফেরত আনতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা গ্যাং সদস্যরা ধোপাদহ স্লুইসগেটের পাশে রহিমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় রহিম শিকদারের শরীরের একাধিক স্থানে কোপ লাগে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST