ঢাকাWednesday , 2 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষক মফিজ বালিশ চাপায় হত্যার ঘটনায় আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।  

দেশ চ্যানেল
September 2, 2026 9:42 am
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতি গ্রামের কৃষক মফিজ মোল্যা কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার(২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নায়েব আলী, সদস্য মোঃ কুবাদ হোসেন, নিহতের মেয়ে মনিকা বেগম ও নিহতের চাচাতো ভাই মশিয়ার মোল্যা,মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। এ মামলায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমান কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজ মোল্যার স্ত্রী। মশিয়ার রহমান ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।

গত শনিবার বিকালে দু’জনের মধ্যে ঝগড়া হলে এ হত্যার ঘটনা ফাঁস হয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ফাতেমা বেগম ও মশিয়ার রহমান কে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও গ্রেফতার করে।

গত শনিবার রাতে নিহত মফিজ মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জন কে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা নং ২৫-তাং ২৯-০৮-২৬ ইং।

পুলিশ সুত্রে জানা গেছে, ফাতেমা বেগম ও মশিয়ার রহমান কৃষক মফিজ মোল্যা কে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে এই হত্যাকন্ড ঘটায়। তিনি স্বামীর সঙ্গে বিরোধের জেরে মশিয়ার কে সাথে নিয়ে তার স্বামী কে হত্যা করে। স্বজন সুত্রে জানাগেছে ফতেমা বেগম পরোকিয়া আসক্ত ছিলেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আসামীরা জেলে রয়েছে। তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST