ঢাকাTuesday , 25 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ এম. মনসুর আলী মেডিকেল হাসপাতালের সামনে দূর্ঘটনা এড়াতে বসানো হচ্ছে স্পিড ব্রেকার।

দেশ চ্যানেল
June 25, 2024 4:30 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়ক শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সড়ক দূর্ঘটনা এড়াতে বসানো হচ্ছে গতিরোধক স্পিড ব্রেকার ও সাংকেতিক চিহ্ন।

সোমবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান সড়কে দেড় ফুট দুরুত্বে দুই ইঞ্চি উঁচু করে তিনটি স্পিড ব্রেকার বসানো হয়। পাশাপাশি চলাচলকারীদের দৃষ্টি আকর্ষন করতে সাদা রং ব্যবহার করে সাংকেতিক চিহ্ন দেওয়া হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্য সহকারী আনিছুর রহমান বলেন, জননিরাপত্তার স্বার্থে আমরা একাজ করছি। আজকে মেডিকেল গেটের প্রধান সড়কের পশ্চিম পাশে স্পিড ব্রেকার ও সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে। আগামীকাল এভাবেই পূর্বপাশে দেওয়া হবে।

 

এ বিষয়ে শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (শিপন) বলেন, সেবা নিতে আসা রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতে সড়কে স্পিড ব্রেকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছিল। সিরাজগঞ্জবাসীসহ আশে পাশের সকল জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাস্তা পারাপার ও বেপরোয়া গাড়ির গতিরোধক করতে সড়ক ও জনপথ বিভাগ সড়কে স্পিড ব্রেকার ও চলাচলকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সাংকেতিক চিহ্ন ব্যবহারে অনেকাংশই দূর্ঘটনা থেকে রক্ষা পাবে বলে তিনি জানান।

 

উল্লেখ্য, গতকাল ২৩ জুন রোববার সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল থেকে বের হয়ে আলাউদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক আলাউদ্দিনকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথাসহ শরীরের অনেক অংশ থেঁতলে যায়।

এর আগে হাসপাতালের সামনে ২৬ থেকে ২৭ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। কখনও রোগী আবার কখনও রোগীর স্বজনেরা এসব দুর্ঘটনার শিকার হয় বলে একাধিকসূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST