ঢাকাThursday , 14 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলেন নড়াইল জেলা প্রশাসন

দেশ চ্যানেল
December 14, 2023 9:57 am
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

আজ ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী।

জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনপূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান,। এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST