ঢাকাMonday , 2 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাবাদ আইচা-রাম কাঠি ঘাটলা নির্মাণে ৫ লাখ টাকা ব্যয় যাত্রীদের মরণ ফাঁদে পরিণত।

দেশ চ্যানেল
February 2, 2026 9:50 pm
Link Copied!

রাসেল কবির// বরিশাল জেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আইচা- রামকাঠী খেয়া ঘাটে ৫ লাখ টাকা ব্যয় করে ঘাটলা নির্মাণ করা হলেও কোন কাজে আসছে না বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। জানা গেছে ইউডিএফ ২০২২/২৩ ইং নির্মাণ করা হয়। ঘাটলার বাস্তবায়ন উপজেলা পরিষদ বরিশাল সদর অর্থায়নে। অভিযোগ রয়েছে আইচা- রামকাঠী খেয়া ঘাটে যাত্রী পারাপারের জন্য নির্মাণধিন ঘাটলার পাশ দিয়ে যাত্রী পারাপারের সুবিধার্থে কাঠের তৈরি ঘাটলা নির্মাণ করা হয়। খেয়া পারাপারের যাত্রী আলম মৃধা, নজরুল ইসলাম ঘরামি, বাকি উল্লাহ খান জানায় ট্রলার থেকে নেমে কাঠের তৈরি ঘাটলা দিয়ে উপরে উঠতে হয়। নির্মাণধিন ঘাটলার উপর দিয়ে আসা যাওয়া দুর্ঘটনার শিকার হতে হবে। চুড়ামন এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, আবু তাহের বলেন ওই ঘাটলা যাত্রীদের জন্য ব্যবহারে অনুপযোগী।সূত্রে জানা গেছে ঘাটলা নির্মাণে যাত্রীদের সুফল বয়ে আনবে কিন্তু ওই ঘাটলা দিয়ে অনেকেই দুর্ঘটনার স্বীকার হয়েছে। সরজমিনে দেখা গেছে ঘাটলার পাশ দিয়ে অপর একটি ঘাটলা কাঠের তৈরি। দৈনিক হাজারো হাজারো যাত্রী পারাপার হচ্ছে। যাত্রীদের টলারে উঠা নামা খেয়াই ইজারাদার মো: রিয়াজ মৃধা নিজ অর্থায়নে কাঠের তৈরি ব্রিজ আকারে ঘাটলা লা নির্মাণ করে দিয়েছে। আরো কথা হয় বরিশাল থেকে ভাষাণচরের উদ্দেশ্যে আসা যাত্রী সাইফুল ইসলাম বলেন আমার মটর বাইক নিয়ে নির্মাণাধীন ঘাটলা দিয়ে একাধিকবার উপরে উঠতে চাইলে দুর্ঘটনায় শিকার হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST