আবুনাঈম রিপন শিবপুর প্রতিনিধি
নরসিংদী শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর কাদিরচর গ্রামে ১ইং ডিসেম্বর রাত আনুমানিক ৯.১৫ মিনিটে কাদিরচর ঈদগাহ সংলগ্ন রাস্তায় হাফিজুর ভূঁইয়া(৪০) কে দুইটি হোন্ডা দিয়ে আসা ৪ জন মুখোশধারী সন্ত্রাসী পিস্তল ঠেকিয়ে
জোরপূর্বক হাত পা বেধে মুখে কসটেপ পেচিয়ে বিবারটেকের সাথে বেধে রাখে।
কিল ঘুসি এবং পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে।
পরবর্তীতে পূর্বের মামলা তুলে ফেলার জন্য হুমকি প্রদশর্ন করে।এবং বলতে থাকে, এক সপ্তাহের মধ্যে মামলা না তুললে তাকে হত্যা করা হবে।
এছাড়া জমির বিষয়ে কোন কথা বলতে নিষেধ করে।
কথা না শুনলে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। একটি হোন্ডার নেমপ্লেটে নরসিংদী -হ ১১-৬৫৯৩ লেখা আছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।
আশেপাশে কোন বাড়ি ঘর না থাকায়, তার ডাক চিৎকারে কেউ এগিয়ে আসেনি।
কিছুক্ষন চেষ্টার পর হাতের বাঁধন খুলে শিবপুর মডেল থানায় ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানালে,
রাত ১১ টার দিকে থানা পুলিশ তাকে উদ্ধার করে।
শনিবার সকালে শিবপুর উপজেলা হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে।
ভুক্ত ভোগী পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।
প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে, দ্রুত আসামিদের
গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান এলাকাবাসী।

