ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ১৯ দেশের রাষ্ট্রদূত

দেশ চ্যানেল
January 9, 2024 7:52 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব-স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন ১৯ দেশের রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাষ্ট্রদূতরা অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়।

অভিনন্দন জানানো দেশগুলো হলো জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা,ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও প্যালেস্টাইন।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, রাষ্ট্রদূতরা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গতকাল সোমবার সকালে গণভবনে চীন, ভারত ও রাশিয়া ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ফিলিপিন্স, নেপাল, পাকিস্তান, ব্রাজিল ও মরক্কোর দূতরা শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা প্রত্যেকেই।

জবাবে শেখ হাসিনাও ধন্যবাদ জানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোকে সহযোগিতা নিয়ে পাশে থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST