ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

দেশ চ্যানেল
February 14, 2024 3:55 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপাতে কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে পাঁচ ঘটিকার দিকে শৈলকূপা উপজেলার শেখপাড়া কালী নদীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে কাফনের কাপড়ে জড়ানো একটি বস্তু দেখতে পায় এলাকাবাসী। তবে এটির মধ্যে মরদেহ কেউ বুঝতে পারেনি। পরে বিকালের দিকে কয়েকজন স্থানীয় কাফনে জড়ানো বস্তুটি খুলে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি সদ্য ভূমিষ্ট একটি মেয়ে শিশুর বলে জানা গেছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST