ঢাকাSaturday , 20 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে বৃক্ষ (গঞ্জিকা) প্রেমীদের আড্ডায় বেরসিক পুলিশের হানা

দেশ চ্যানেল
January 20, 2024 7:48 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের সখিপুরের দাড়িয়াপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ্ সুফি কালু চাঁন চিশতী (রহঃ) ওরফে ফাইলা পাগলার মেলায় আগত বৃক্ষ (গ*ঞ্জিকা) প্রেমীদের আড্ডা ভেঙে দিয়েছে সখিপুর থানা পুলিশ।

এসময় ফাইলা পাগলার মেলায় আগত বৃক্ষ (গ*ঞ্জিকা) প্রেমীদের তোলা ৫০ থেকে ৬০ টি ছাপড়া ঘর ভেঙে দেয় বেরসিক পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৃক্ষ (গ*ঞ্জিকা) প্রেমী সাধু সন্ন্যাসিদের বৃক্ষ (গ*ঞ্জিকা) বিক্রির এবং সেবনের প্রায় ৫০ থেকে ৬০ টি ছাপড়া ঘর ভেঙে দেওয়া হয়।

এতে মেলায় আগত জেলা ও জেলার বাহিরের তরুণ, যুবক ও বৃদ্ধ, বৃক্ষ (গ*ঞ্জিকা) প্রেমীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST