ঢাকাMonday , 20 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সন্তান লালন পালনে মায়ের ভূমিকা -এমপি সালাহ উদ্দিন মিয়াজী ।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে সন্তান লালন পালনে মায়ের ভূমিকা মূখ্য ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশে এমপি সালাহ উদ্দিন মিয়াজী এ কথা বলেন।

 

সোমবার (২০শে মে) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা কমিশনার(ভূমি)শরীফ শাওন, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা শরিফুল ইসলাম ভোলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়টি দৃষ্টান্ত স্থাপন করেছে অল্প দিনেরই বিদ্যালয়ের অনেক সফলতা।

তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনার মেয়ে স্কুলে থাকে অল্প সময় বেশির ভাগ সময়ই পিতা মাতার তত্বাবায়নে থাকে। ঐ সময়টা সঠিক ভাবে দেখ ভাল করলে সন্তান বিপদ গার্মী হবে না। তিনি নিজের উদারণ দিয়ে বলেন, ছোট বেলায় আমি মা হারিয়েছি , মায়ের অভাব আমি বুঝি, হাজারো মায়ের সহযোগিতায় আমি এ পর্যায় আসতে পেরেছি।

তিনি শিক্ষকদের কে যথাযর্থ্য দায়িত্ব পালনের আহবান জানান, তিনি স্কুলের সমস্যা বিষয়ে রাস্তা ও ভবন নির্মাণে আশ্বাস দেন।

উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, শিক্ষার মান বাড়ানোর জন্য প্রযুক্তিগত ল্যাপটপ দিয়ে সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, উপজেলা যোগদান করে এটাই তার প্রথম পাবলিক মিটিং। তিনি নারী শিক্ষার অগ্যগতির জন্য বিদ্যালয়ের সর্বাধিক সহযোগিতার করার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST