ঢাকাSunday , 3 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সব আবাসিক এলাকায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে রিট।

দেশ চ্যানেল
March 3, 2024 7:46 am
Link Copied!

মশিউর রহমান সুমন

দেশের সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

 

রিটে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

 

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর থেকেই চলছে নানা আলোচনা। রাজধানীর আবাসিক স্থাপনায় অবস্থিত রেস্টুরেন্টগুলো নিয়েও শুরু হয় আলোচনা।

 

এসব আলোচনার মধ্যেই রাজধানীর ধানমন্ডি এলাকার সাতমসজিদ রোডে অবস্থিত গাউসিয়া টুইন পিক-এর স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ভবনটিতে সাধারণ মানুষকে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

অভিশ্রুতির ময়নাতদন্ত সম্পন্ন, ডিএনএ নমুনা সংগ্রহ

বেইলি রোডের ঘটনার এখন পর্যন্ত ৪৬ জন মারা যান। এর মধ্যে ৪৩ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST