ঢাকাThursday , 2 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধিকে হামলা করেছে ছাত্রলীগ নেতা ।

Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলে সংবাদ সংগ্রহে গিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিব রহমান।

 

বুধবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গন্ডগোল হচ্ছে।  গভীর রাতে পাশের বাড়িতে এক এইচএসসি শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট আসায় মন খারাপ বলে ছাত্রলীগ নেতা মীমকে বাড়িতে ওই শিক্ষার্থী ফোন করে নিয়ে আসে। এ সময় স্থানীয়রা সন্দেহ বসত বাড়িটি ঘিরে রাখে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তখন সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে জানতে চান। এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজিব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা চালায়।

 

আহত সাংবাদিক সজিব রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই। এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই। পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানাটানি করে। পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।

 

ছাত্রলীগ নেতা মীমের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, এটা ছিল আমার পারিবারিক একটা ঝামেলা, সময় টিভির জেলা প্রতিনিধি সজিব রহমান একটা পক্ষ নিয়ে নিয়ে আসায় এলাকার লোকজন ক্ষেপে তাকে গালমন্দ করে। তবে কোন ধরনের হাতাহাতির মত ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। সজিব রহমান আমার নামে মিথ্যা নিউজ করায় আমি তার বিরুদ্ধে মামলা করবো।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন এ ঘটনায়, থানায় সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমান। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST