ঢাকাFriday , 23 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সমাজ সেবায় একুশে পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হক।

দেশ চ্যানেল
February 23, 2024 4:13 pm
Link Copied!

 মোখলেছুর রহমান মনির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক ২০২৪ অর্জন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরীভূজা গ্রামের জনাব মোঃ জিয়াউল হক।

জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন । এ সময় সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, পিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আনিছুর রহমান,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), চাঁপাইনবাবগঞ্জ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আবুল কালাম সাহিদ, উপজেলা নির্বাহী অফিসার, ভোলাহাট জনাব মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), ভোলাহাট জনাব আঞ্জুমান সুলতানা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মান্যবর জেলা প্রশাসক মহোদয় একুশে পদক অর্জনকারী জনাব মোঃ জিয়াউল হক এর নিজ বাড়িতে নির্মিত পাঠাগার ও নিকটবর্তী মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন ও দিকনির্দেশনা প্রদান করেন।

মোঃ জিয়াউল হক এর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবিকৃত ২টি আবেদন পুরনের উদ্দেশ্য স্থায়ী পাঠাগারের ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচন ও মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ এর জাতীয়করণের জন্য জমির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST