ঢাকাWednesday , 28 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়া ডেপুটি স্পিকারের নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে রাতের আঁধারে ব্যাপক ভাঙচুর

দেশ চ্যানেল
February 28, 2024 3:36 pm
Link Copied!

এম,এ,হাই,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে দুর্বৃত্তরা মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) রাতের আঁধারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামে কলেজ ক্যাম্পাসে। এ ঘটনায় বুধবার (২৮ফেব্রুয়ারী) থানায় মামলা হয়েছে।

 

থানায় মামলা সুত্রে জানা গেছে ,ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে কলেজ ক্যাম্পাসে আক্রমন চালায়। এ সময় কলেজের উন্নয়ন কাজের জন্য নিয়োজিত নৈশপ্রহরী কামরুজ্জামান সেলিমকে দেখে তারা প্রথমেই তাকে হত্যার হুমকি দেয়। ভয় পেয়ে নৈশপ্রহরী দৌড়ে পালিয়ে দুরে অবস্থান নেয়। এ সময় দুবৃর্ত্তরা পর্যায়ক্রমে

কলেজের অফিস কক্ষ,সাইনবোর্ড,ভবন নির্মানের মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর,পানি সরবরাহের মুল লাইন ছিরে ফেলেএবং কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার বাদী হয়ে ১২জনকে নামীয় এবং অজ্ঞাতদের আসামি করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন ও সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলা দায়েরের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST