ঢাকাMonday , 15 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

দেশ চ্যানেল
January 15, 2024 10:41 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে।

জানা গেছে, চন্দুরা গ্রামের আব্দুল খালেক এর পুত্র নূরনবী (৪০) এর সাথে একই গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে আব্দুল মতিন (৩৮) এর সাথে পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন বিরোধের ঘটনায় আদালত ও থানায় পাল্টাপাল্টি মামলা ও অভিযোগ চলে আসছিলো। নূরনবীর অভিযোগের ভিত্তিতে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সাপাহার থানা পুলিশ। ওই দিন রাতে আব্দুল মতিনের খলিয়ানে থাকা খড়ের গাদায় কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। সকালে আব্দুল মতিন বাদী হয়ে নুরনবী সহ আরো কয়েকজনকে কে বিবাদী করে সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।

নূরনবী অভিযোগ করেন, তাদের ফাঁসাতে পূর্ব পরিকল্পিত ভাবে নিজের খড়ের গাদায় নিজেরা আগুন লাগায়। বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নূরনবী।

আব্দুল মতিনের মুঠো ফোনে একাধিকবার ফোন করলে বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হইনি।

এ বিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে
জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST