ঢাকাMonday , 8 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার উপজেলা আম চাষী ও আম আড়ৎদার সমিতির আাত্মপ্রকাশ।

Link Copied!

ছাদেক উদ্দিন : নওগাঁ জেলা প্রতিনিধি

আমের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নওগাঁর সাপাহারে উপজেলা আম চাষী ও আম আড়ৎদার সমিতির আাত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাতে ১৩ সদস্যের কমিটি গঠনের মধ্যদিয়ে সমিতির আত্মপ্রকাশ করা হয়।

 

উক্ত কমিটিতে মেসার্স রিফাত ফল ভান্ডারের স্বত্তাধিকারী মেঃ রেজাউল করিমকে আহবায়ক, মোঃ খাইরুল ইসলাম কে যুগ্ম আহবায়ক এবং সাংবাদিক মোঃ হাফিজুল হক কে সদস্য সচিব করে ১৩ সদস্যের বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিলনা রোডে রিফাত ফল ভান্ডারে সমিতির সদস্যদের সর্ব সম্মতিক্রমে উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ আসাদুজ্জামান, মোঃ নাঈম হোসেন, মোঃ সোহেল চৌধুরী রানা, মোঃ আব্দুল হালিম, মোঃ মাইনুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ জাহিদ হাসান বাবু মোঃ জুয়েল হক, মোঃ ইদ্রিস আলী ও মোঃ আলম কাজী।

 

সমিতির আহবায়ক মোঃ রেজাউল করিম বলেন, বর্তমানে আম বাজারে আম চাষী এবং আড়ৎদারদের আলাদা সংগঠন থাকায় আড়ৎদার এবং আম চাষীদের নানা রকমের সমস্যা দেখা যায়। যার জন্য চাষী এবং আড়ৎদার মিলে একটি সংগঠন করা হয়েছে। যাতে করে আম চাষী, কৃষক এবং আড়ৎদারদের সকল সমস্যা চিহ্নত করে এর একটি স্থায়ী সমাধান করা যায়। এতে করে উভয়ের স্বার্থান্ধ করা বিবেচনা করে আলাপ আলোচনার মধ্যদিয়ে সিদ্ধার্ন্ত নেওয়া হবে। যাতে করে আম চাষী এবং আড়ৎদারদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি না হয়। সেই লক্ষ্য নিয়েই উক্ত সমিতি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উভয়ের স্বার্থ রক্ষায় এই সংগঠন কাজ করবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, সমিতির স্বচ্ছতা এবং জবাব দিহিতার জন্য ৭ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মোঃ শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদ রেজা সারোয়ার, সাপাহার সদর ইউপি সদস্য জনাব মোঃ সাদেকুল ইমলাম, জনাব শ্রী মন্মথ সহা, জনাব মোঃ মোতাহার হোসেন চৌধুরী, তিলনা ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান ও সাপাহার ইউপির সদস্য জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST