আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে সারাদেশের ন্যায় এখানেও শিশুদের দুই প্রকারের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্স কেন্দ্রে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুল দোহা, মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, আবাসিক মেডিকেল অফিসার শরিফ উদ্দিন ও সাংবাদিক বৃন্দ।
সংশ্লিষ্ট অফিস সুত্রে জানা যায়, রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নের ২১২টি গ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ১৪৫টি কেন্দ্রে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সের সকল শিশুদের এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ২৪ হাজার ৬’শ ৭৪জনকে লাল ও ৩ হাজার ৭’শ ৯১জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানো হয়। সেচ্ছাসেবী, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারি ও এফডব্লিউ’র লোকজন এ কাজের সহযোগীতা করেন এবং স্বাস্থ্য পরিদর্শকগণ সার্বিক তদারকি করেন। এছাড়াও সকল পিতা ও মাতাকে প্রত্যেক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য উৎসাহিত করেন।

