ঢাকাThursday , 18 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নারী থেকে পুরুষে রুপান্তর

দেশ চ্যানেল
January 18, 2024 11:59 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে ১৭ বছরের তমা সরকার মেয়ে থেকে  ছেলে রুপান্তর হয়েছে। এ রকম দৈহিক পরিবর্তনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার তারাশ উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ি গ্রামের সনাতন ধর্ম পরিবারের শ্রী সুধান্ন সরকারের মেয়ে তমা সরকার। এ তার নাম পরিবর্তন করা হয়নি তবে সেলুনে গিয়ে মাথার চুলের কাটিং স্বাভাবিক ছেলেদের মতোই করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দেখা যায়, তমা সরকার কে স্থানীয়রা দেখার জন্য উপচে পড়া ভীর করছে তার নিজ বাড়িতে। তমা সরকার বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে আমার শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। বিষয়টি আমি নিজেই গোপন রাখি। রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হই। তখন আমার বান্ধবী কে এঘটনা জানালে আমার বাবা-মাকে সবকিছু খুলে বলেন। এরপর আমার বাবা বিষয়টি আমাকে জিজ্ঞেস করে, তখন আমি পুরো বিষয়টি বিস্তারিত বলি। এরপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তমা এখন ছেলেদের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তমার পরিবার জানান, তিনি অনাবৃত করে দেখেছেন তার মেয়েকে। তার শারীরিক পরিবর্তনের প্রভাব ঘটেছে। নারী থেকে পুরুষে রূপন্তরিত হয়েছেন। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন হয়েছেন। হিন্দু ধর্মের কোন রীতিনীতি থাকায় মেয়ে থেকে পুরুষে রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন কোন নাম রাখা হয়নি। তমা সরকারের চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা: কামরুজ্জামান বলেন, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST