ঢাকাMonday , 24 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ।

দেশ চ্যানেল
June 24, 2024 8:30 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ আদালতের বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সোমবার (২৪ জুন) দুপুর ১ টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ন্যায়কুঞ্জ উদ্বোধনে তিনি বলেন, আদালতের বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। এ বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে দেশের প্রত্যেক আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন। এতে বিচার প্রার্থীদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্ণার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট এবং মুদিখানা দোকানের ব্যবস্থা রয়েছে। আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার ন্যায় আজ সিরাজগঞ্জে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়।

এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মুন্সী মশিয়ার রহমান, সিরাজগঞ্জের বিজ্ঞ সিনিয়র, জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) মোহাম্মদ সাইফুর রহমান ও  আদালতের বিভিন্ন স্তরের বিচারক, আইন কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST