ঢাকাMonday , 8 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু ।

Link Copied!

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা কাটাখালির পানিতে ডুবে রোমান (১৪) নামের এক ৮ম শ্রেনীর  ছাত্রের মৃত্যু হয়েছে।  এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (৮জুলাই) দুপুরে পৌর এলাকার শাহেদ নগর বেপারী পাড়া মহল্লার সেলিম রেজার ছেলে ও সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র রোমান আহমেদ (১৪)সহ কয়েক বন্ধু  বাহিরগোলা রেললাইন ব্রিজের নিচে কাটাখালির পানিতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠলেও রোমান নিখোঁজ হয়। এ সময় বন্ধুরা রোমানকে না পেয়ে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে শুরু করে।

না পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এ খবর দিলে রাজশহী থেকে  ডুবুরি দল এসে  পাঁচ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান,  শিশুটি পানিতে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষনিক রাজশাহীর ডুবুরি দলকে খবর দিলে তারা এসে শিশুটির লাশ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST