ঢাকাTuesday , 9 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পিছিয়ে পড়া চরাঞ্চলে তিন হাজার নারীকে কৃষি উদ্যোক্তা করার প্রকল্প শুরু।

Link Copied!

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জেে চরাঞ্চলের পিছিয়ে পরা নারীদের কৃষি উদ্যোক্তা করার জন্য রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইম্যান এ্যাম্পাওয়ারমেন্ট প্রকল্প গ্রহন করেছে সরকার। এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে সদর উপজেলার ৪ টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে।

 

মঙ্গলবার (৯জুলাই) সকালে হার্টিকালচার সেন্টার কার্যালয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল সুত্রধরের সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের প্রশিক্ষণ উইংস এর পরিচালক কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।

 

জার্মান কর্পোরেশন ও ওয়েলটথ হাঙ্গার হেলফ প্রকল্পটির অর্থায়ন করছে আর বাস্তবায়ন করছে ফ্রেন্ডন্স ইন ভিলেজ ডিভোলপমেন্ট বাংলাদেশ । এই প্রকল্পে ৩ হাজার চরারাঞ্চলের নারীদের কৃষিক্ষেত্র ,মাছ চাষ এবং গবাদি পশু পালনের বিষয়ে প্রশিক্ষন দিয়ে উদ্যেগতা তৈরি করা হবে। এই নারীরা যেন গ্রামীন কৃষি অর্থনীতি ভুমিকা রাখতে পারে যে বিষয়ে তাদের প্রশিক্ষিত করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক, ডব্লিউএইচ এইচ এর প্রতিনিধি ডাঃ ফাজেমা নাসরিন জাহান,প্রকপ্লের কনসালটেন্ট এটিএম আজমুল হুদা পিএইচডি, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। কর্মশালায় বিভিন্ন উপজেলার কৃষি অফিসার, মৎস্য অফিসার, প্রাণী সম্পদ অফিসার, এনজিও কর্মী, বীজ ব্যবসায়িসহ সুবিধা ভোগীরাসহ কৃষি অফিসার এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST