ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান চলছে রমরমা বাণিজ্য

দেশ চ্যানেল
February 14, 2024 1:36 pm
Link Copied!

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জ -বগুড়া আঞ্চলিক মহাসড়কের দু’পাশে চন্ডিদাসগাতীঁ বেইলী ব্রীজ পর্যন্ত চার কিলোমিটার ৪লেনের কাজ এগিয়ে চলছে। এদিকে রাস্তার দু’পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে শতাধিক অবৈধ স্থাপনা ধীরে ধীরে বেড়ে চলছে।
অবৈধ স্থাপনার সরানোর জন্য ২০২২ সালের ২৫ আগষ্ট (বৃহস্পতিবার) জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ২০২৩ সালের ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সড়ক বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর নোটিশ প্রেরন করেন এবং তা ভেঙ্গে ফেলার জন্য ক্রস লাল দাগ দিয়ে ঘর মালিকদের অবহিত করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় , মালশাপাড়া কাটাওয়াবদা মোড় থেকে শহরের অভ্যন্তরের কাজিপুর রাস্তার মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার চার লেনের কাজ চলছে। এ অংশে একটি লেন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া কাজিপুর রাস্তার মোড় থেকে চন্ডীদাসগাতীঁ ব্রীজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার চার লেনের কাজ শেষ হয়নি। রাস্তার দু’পাশে মাটির ভরাটসহ ড্রেন নিমার্ণের কাজ অবশিষ্ট রয়েছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ৪ লেনের প্রস্থ ১৮ মিটার। দুই পাশের রাস্তার প্রস্থ ৭.৩ মিটার। মাঝে আইল্যান্ড থাকবে ১ মিটার এবং দুই পাশে ফুটপাথ কাম ড্রেন হবে ১.২ মিটার। এর পাশে মাটির সোল্ডার নিমার্ণ করে বৃক্ষ রোপন করা হবে।
পথচারী আব্দুল ওহাব জানান, প্রশাসনকে বৃধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতাধর ব্যক্তিরাই সরকারী জায়গা দখল করে স্থায়ী ইমারত নিমার্ণ করছে। যা কেউ দেখেও দেখে না।
সরকারী মুরগীর প্রজনন খামারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, রাস্তার পাশে সড়ক বিভাগ থেকে এসে মেপে গেলেও আজও সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা বন্ধের ব্যবস্থা নেওয়া হয়নি।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আশেপাশের এলাকা বস্তির মতো হয়ে গেছে। অতিদ্রুত ব্যবস্থা না নিলে হাসপাতালের পরিবেশ আরো খারাপ আকার ধারন করবে।
সিরাজগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুর রহমান মিলু জানান, সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে ফেলা হবে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ জানান, এই প্রকল্পের কাজ চলমান আছে, সড়ক বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST