ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামী ৩জন গ্রেফতার।

দেশ চ্যানেল
June 28, 2024 1:16 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কোরবান আলী হত্যার ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।

শুক্রবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকারীদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

 

তারা হলেন- চৌহালী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬২), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫) এবং ছেলে আল কামা (১৮)।

 

শুক্রবার দুপুর ১২টার দিকে হাটিকুমরুল র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার উসমান গণি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

এতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধে ১৯ জুন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে কোরবান আলীকে এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করেন আসামিরা। পরে ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

 

পরবর্তী ২০শে জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর নিহতের ভাতিজা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা করেন।

 

সবশেষ বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যার দিকে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST